কসবা প্রতিনিধি
প্রিন্ট
শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
সর্বশেষ আপডেট : 7:47 pm
আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, বাইরের কোনো দেশ চাপ দিয়ে বাংলাদেশকে কোনো কিছু করানো সম্ভব নয়।বাংলাদেশ একটি সার্বভৌম দেশ। জননেত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা। এটা এরশাদ ও খালেদা জিয়ার দেশ নাই। বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়ানোর মতো ক্ষমতা হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জয়নগর লিয়াকত আলী উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আনিসুল হক বলেন, মার্কিন প্রতিনিধি দল আমার সাথে দেখা করেছেন। তারা অবাধ,সুষ্ঠু,ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় এবং এখানে নির্বাচনে যাতে সহিংসতা না হয় সেটাই তাদের কাম্য। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামীলীগ জনগনের কাছে অঙ্গিকারাবদ্ধ একটা অবাধ,সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রসংগে মন্ত্রী বলেন, উনারা বলেছেন, র্যাব অনেক ভালো কাজ করছে। তারা র্যাবের বিষয়ে বিবেচনা করবেন।
এর আগে মন্ত্রী উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
Posted ৭:৪৭ পিএম | শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya