শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

বাংলাদেশের বন্যার পূর্বাভাস দিবে গুগল

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 7:34 pm

বাংলাদেশের বন্যার পূর্বাভাস দিবে গুগল

বাংলাদেশের কিছু অঞ্চলে সঠিক সময়ে বন্যার পূর্বাভাস দিবে গুগল। প্রাথমিকভাবে বাংলাদেশের ৪ কোটি মানুষ তাদের স্মার্টফোনে গুগলের এই নোটিফিকেশন পাবেন। পরবর্তীতে ধীরে ধীরে পুরো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হবে। পৃথিবীর শীর্ষ দুটি বন্যাকবলিত অঞ্চলের মধ্যে ভারত এবং বাংলাদেশ অন্যতম।

গুগল জানিয়েছে, বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে তারা চুক্তি করেছে। এই প্রথমবার ভারতের বাইরে কোনো দেশে বন্যার পূর্বাভাস জানাবে গুগল।

কোম্পানিটির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) মডেল পৃথিবীর বিভিন্ন অঞ্চলের শত শত নদীর তথ্য সংগ্রহ ও পাটনার নদীগুলোর অবস্থা মনিটর করে সেখানকার মানুষকে সতর্ক করে আসছে। এই প্রজেক্টের জন্য গুগল ছাড়াও কাজ করেছে ভারতের সেন্ট্রাল ওয়াটার কমিশন, ইসরায়েল ইন্সটিটিউট অব টেকনোলজি এবং বার-ইলান বিশ্ববিদ্যালয়।

গুগল জানিয়েছিলো তারা গুগল ম্যাপে বড় পরিসরে পরিবর্তন নিয়ে আসছে। এর ফলে ব্যবহারকারীরা কোনো স্থানের বিষয়ে আরও সুস্পষ্ট ধারণা পাবেন।

গুগল ম্যাপে আগে ব্যবহারকারীরা কোনো শহরের সড়ক সম্পর্কে ধারণা পেতেন। তবে নতুন পরিবর্তনের ফলে এখন সেখানে সড়কের পাশে থাকা ফুটপাত, ক্রসওয়াক সম্পর্কে আরও ভালো ধারণা পাবেন।

নতুন নকশাকৃত গুগল ম্যাপটি হবে আরও বেশি রঙিন। নতুন ম্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা চলতি পথের স্থান সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন। ২২০টি দেশ ও অঞ্চলের ব্যবহারকারীরা গুগল ম্যাপের এই সুবিধা পাবেন।

Facebook Comments Box

Posted ৭:৩৪ পিএম | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |