শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

বর্ষার পানিতে গোসলে গিয়ে ফেরা হলো না প্রতিবন্ধী ইজাজের

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৭ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 6:11 pm

বর্ষার পানিতে গোসলে গিয়ে ফেরা হলো না প্রতিবন্ধী ইজাজের

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বর্ষার পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ইজাজুল হক ইজাজ (১৫) মানসিক প্রতিবন্ধী এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৬ আগস্ট) রাতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইজাজুল হক ওই গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে ইজাজুল সবার ছোট।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ইজাজুল হক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছিল। রোববার বিকেলে আসরের নামাজের পর সে নিজ বাড়ির দক্ষিণ পাশের ঘাটলায় বর্ষার পানিতে গোসল করতে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পাওয়ায় রাতে সন্দেহবশত বাড়ির পাশে বর্ষার পানিতে মাছ ধরার জাল ফেলা হয়। সেই জালে তার মৃতদেহ উঠে আসে। ইজাজুল দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিল বলে জানান তার মা খুশেদা বেগম।

সরাইল থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে আছি। আইনি প্রক্রিয়া শেষে ইজাজুলের মৃতদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

Posted ৬:১১ পিএম | সোমবার, ০৭ অগাস্ট ২০২৩

The Daily Sarod |