স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 11:58 pm
আসন্ন সুহিলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পেতে ও নৌকার সমর্থনে এক নির্বাচনী সভা করেছে সুহিলপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার ও আসন্ন ইউপি নির্বাচনে সুহিলপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মহসীন খন্দকার। শুক্রবার সন্ধ্যায় ঘাটুরা মিলন বাজারে বিপুল সংখ্যক এলাকাবাসীর অংশগ্রহনে উৎসবমূখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
জনসভায় সভাপতিত্ব করেন সুহিলপুর ইউপির ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বদরুল আলম খন্দকার। এ সময় বক্তব্য রাখেন ইউপির ৭ নং ওয়ার্ড মেম্বার বাবুল সরকার, সুহিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনিছ মোল্লা, যুবলীগ নেতা রাজন সরকার, বিশিষ্ট মুরুব্বী মিন্টু মোল্লা, হাফিজ মোল্লা, ফরিদ খন্দকার, যুবলীগ নেতা জীবন খন্দকার, জীবন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী তৈয়ব মোল্লা, সুহিলপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ খন্দকার রাফি প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, আওয়ামীলীগ দেশ ও জনগনের কল্যানে সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ প্রতিটি নির্বাচনে যোগ্য প্রার্থীকেই দলীয় প্রার্থী হিসেবে সুপারিশ করে থাকেন। আমরা বিশ্বাস করি আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ মহসীন খন্দকারের দলের প্রতি ত্যাগ, নিষ্ঠা এবং সাংগঠনিক দক্ষতা বিবেচনায় তাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হবে। যদি মহসীন খন্দকার নৌকা প্রতিক নিয়ে আসেন তাহলে সকলে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে প্রানপন কাজ করে যাব।
ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুহিলপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোঃ মহসীন খন্দকার বলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান রাজনীতির শুরু থেকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন ও ধারণ করে সংসদ সদস্য ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের নির্দেশনায় জনগনের পাশে থেকে দলের জন্য কাজ করে যাচ্ছি। গত ইউপি নির্বাচনেও আমি চেয়ারম্যান প্রার্থী ছিলাম তবে দলীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সড়ে দাড়াই এবং আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর পক্ষে নৌকা প্রতীকের বিজয়ের জন্য সর্বোচ্চ কাজ করে গেছি। আমি দলীয় সিদ্ধান্তের প্রতি সবসময় সম্মান প্রদর্শন করি। আসন্ন ইউপি নির্বাচনে আমি আবারো চেয়ারম্যান প্রার্থী হয়েছি আশা করি দল থেকে আমাকে মনোনীত করা হবে। আমি বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে নৌকার প্রতীক নিয়ে এগিয়ে যেতে চাই।
পরে মিলন বাজার থেকে একটি মিছিল মহসীন খন্দকারের সমর্থনে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘাটুরাস্থ খন্দাকার মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।
Posted ১১:৫৮ পিএম | শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya