স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 4:17 pm
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার কুশীলবদের চিহ্নিত করা হবে। তাদেরকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করানো হবে। কমিশন গঠন করা হবে। আমরা সেই আইন ড্রাফট করে ফেলেছি। আপনারা হয়তো বলবেন অনেকেই তো মারা গেছেন। তাহলে এখন কেন এটা করা হবে। আমি বলতে চাই কোনো প্রতিহিংসার কারণে নয়। জাতিকে সঠিক ইতিহাস জানানোর জন্য এটা আমরা করবো।’
জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে রেলওয়ে স্টেশনের সামনে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলেচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী পরে আরো একাধিক আলোচনা সভায় অংশ নেন।
আইন মন্ত্রী আনিসুল হক বলেন, ‘বঙ্গবন্ধুর খুনীদের দুজন বিদেশে অবস্থান করছেন। একজন আমেরিকায়, একজন কানাডায়। আমরা চেষ্টা করছি তাদের আনতে। যতক্ষণ আমরা আছি ততক্ষণ তাদের এ পৃথিবীতে থাকতে দিবো না।’
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী।
আইনমমন্ত্রী রেলপথে ঢাকা থেকে আখাউড়ায় আসেন। পরে সড়কে পথে তিনি কসবায় শোক দিবসের কর্মসূচিতে অংশ গ্রহণ করবেন।
Posted ৪:১৭ পিএম | মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya