ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
সোমবার, ০৪ মে ২০২০
সর্বশেষ আপডেট : 1:19 pm
পবিত্র মাহে রমজানে বাংলাদেশে ফিতরার হার এ বছরও জনপ্রতি সর্বনিম্ন ৭০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০১৯সালেও ফেতরার হার সর্বনিম্ন ৭০ টাকাই ছিল তবে সর্বোচ্চ ছিল এক হাজার ৯৮০ টাকা।
সোমবার রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই হার নির্ধারণ করা হয়।
এ তথ্য জানান ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন ।
Posted ১:১৯ পিএম | সোমবার, ০৪ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya