ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 7:37 pm
প্রধানমন্ত্রীর মোবাইল ফোনে সাহায্য চেয়ে এসএমএস পাঠিয়ে কম্পিউটার পেলেন শাহাদাত হোসেন নামে এক তরুণ। শাকিল কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাথুরীয়াপাড়া এলাকার আবদুল হালিমের ছেলে। সোমবার প্রধানমন্ত্রীর নির্দেশে কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ওই তরুণের হাতে কম্পিউটার তুলে দেন। কম্পিউটারটির দাম ৪৫ হাজার টাকা।
এই তরুণ জানান, তাদের কোনো ভিটেমাটি নেই। একটি কম্পিউটার কেনার সামর্থ্য ছিল না। অন্যের কম্পিউটারে অনলাইনে কাজ করতে গিয়ে ওয়েবসাইটে প্রধানমন্ত্রীর মোবাইল নম্বরটি তার চোখে পড়ে। ওই ওয়েবসাইট থেকে নম্বরটি সংগ্রহ করে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে তিনি ৭ ডিসেম্বর ওই নম্বরে এসএমএস পাঠান।
এসএমএস পাঠানোর একদিন পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শাকিলকে ফোন করা হয়। এর একদিন পরই কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় থেকে তার খোঁজ নেওয়া হয়। সোমবার তাকে জেলা প্রশাসক কার্যালয়ে ঢেকে নিয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি কম্পিউটার প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শাকিল অত্যন্ত খুশি।
কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, সহযোগিতা চেয়ে শাকিলের পাঠানো এসএমএসটি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি শাকিলকে সহযোগিতা করার জন্য বলেছেন। তাই তাকে (শাকিল) জিজ্ঞাসা করেছি, কি সহযোগিতা পেলে তার জীবন সহজ হয়।
সে জানায়, গ্রাফিক্স ডিজাইনসহ কম্পিউটারের অনেকগুলো বিষয় তার জানা আছে। যদি একটি কম্পিউটার কিনে দেওয়া হয় তাহলে সে পরিবারসহ ভালো থাকবে। এতে তার সুন্দর জীবনের প্রত্যাশায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৫ হাজার টাকার মূল্যের একটি কম্পিউটার দেওয়া হয়েছে।
Posted ৭:৩৭ পিএম | সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya