প্রতি ৫ লিটার তেলে ২০০ এমএল কম, ডিলারকে লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 9:18 pm

প্রতি ৫ লিটার তেলে ২০০ এমএল কম, ডিলারকে লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাহকদের প্রতি ৫ লিটার জ্বালানি তেলে ২০০ মিলিলিটার করে কম দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় এক তেল ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর (মোল্লাবাড়ি মোড়) এলাকায় মেসার্স আরেফিস ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মুসলিম আহমেদ শাহেদ।
অভিযানে প্রতিষ্ঠানটি থেকে পেট্রোল, অকটেন, কেরোসিন ও ডিজেল বিক্রির ক্ষেত্রে প্রতি ৫ লিটারে ২০০ মিলিলিটার করে জ্বালানি তেল কম দেওয়ার বিষয়টির সত্যতা পাওয়া যায়।
পরে প্রতিষ্ঠানটির মালিক বিষয়টি স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবেন না মর্মে অঙ্গীকার করেন। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
এ সময় প্রতিষ্ঠানটির মালিককে সতর্ক করে দেওয়া হয়। ভবিষ্যতে একই ধরনের অনিয়মের ঘটনা পুনরায় ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

Facebook Comments Box

Posted ৯:১৮ পিএম | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |