বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
রবিবার, ০৩ মে ২০২০
সর্বশেষ আপডেট : 1:05 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্বশত্রুতার জেরে মো. মহিউদ্দিন নামে সাত বছেরের এক শিশু হতয়ার ঘটনা ঘটেছে। রোববার ভোরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের শিকার শিশু মহিউদ্দিন একই গ্রামের লিয়াকত মিয়ার ছেলে।
এ ঘটনায় মো. কবির নামে এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার হওয়া ব্যক্তি হত্যাকান্ডের কথা পুলিশের কাছে স্বীকার করেছে।
নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল চৌধুরী জানান, ওই শিশুটি তিন দিন ধরে নিখোঁজ ছিল। এক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। এটি হত্যাকাণ্ড বলেই যতটুকু ধারণা করতে পারছি।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমেদ জানান, কবির মিয়ার গরুর ঘাস রাখাকে কেন্দ্র করে ওই শিশুর পরিবারের সঙ্গে বিরোধ দেখা দেয়। বিরোধের বিষয়টি সে মনে চাপা দিয়ে রাখে। প্রতিশোধ নিতে শিশুটিকে হত্যা করা হয় বলে সে স্বীকার করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রাফি/-
Posted ১:০৫ পিএম | রবিবার, ০৩ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya