বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
শনিবার, ১১ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 2:40 pm
ইউটিউব চ্যানেলে বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নারায়ণ চন্দ্র দাসে গাওয়া ‘ভালবাসা মানে অথৈ নদী’ গানের মিউজিক ভিডিও। গানটি লিখেছেন ও সুর দিয়েছেন নারায়ণ চন্দ্র দাস নিজেই। ব্রাহ্মণবাড়িয়া শহরে নতুন প্রতিষ্ঠিত হওয়া রংধনু স্টুডিওতে ধারণ করা এই গানের মিউজিক দিয়েছেন দেবাশীষ দেবু।
গানকে নেশা হিসেবে নেওয়া পুলিশ কর্মকর্তা নারায়ণ চন্দ্র দাসের নিজের লেখা ও সুরে এটি প্রথম গান। উপ-পরিদর্শক (এসআই) নারায়ণ চন্দ্র দাস বিভিন্ন সময় মঞ্চে গান পরিবেশন করেছেন। ফেসবুকেও নানান সময় লাইভে এসে দেশ-বিদেশের জনপ্রিয় গান গুলো পরিবেশন করেছেন। কিন্তু এবার নিজের লেখা ও সুরে গান নিয়ে অনেকটা উচ্ছ্বাসিত নারায়ণ চন্দ্র দাস।
১৯৯৮ সালে কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করে নোয়াখালীর ছেলে নারায়ণ চন্দ্র দাস। ২০০৫ সালে বিয়ে করেন আরেক পুলিশ সদস্য বিউটি দাসকে। বর্তমানে বিউটি দাস ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত আছেন। এই পুলিশ দম্পত্তির ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
উপ-পরিদর্শক (এসআই) নারায়ণ চন্দ্র দাস বলেন, অনেকটা নেশা থেকে আমার গান গাওয়া। আমি কোন উস্তাদের কাছে গান শিখিনি। নেশা থেকে গান না গেয়ে আমি থাকতে পারি না। ‘ভালবাসা মানে অথৈ নদী’ আমার প্রথম লেখা ও কন্ঠে গাওয়া গান। আশা করছি গানটি সবার ভাল লাগবে।
-রাফি/
Posted ২:৩৩ পিএম | শনিবার, ১১ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya