শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

প্যানক্রিসের ক্যান্সারে আক্রান্ত অভিনেতা কাদের, অবস্থার অবনতি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 9:24 pm

প্যানক্রিসের ক্যান্সারে আক্রান্ত অভিনেতা কাদের, অবস্থার অবনতি

প্যানক্রিসের (অগ্ন্যাশয়) ক্যান্সারে আক্রান্ত হয়েছেন নন্দিত অভিনেতা আব্দুল কাদের। বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা বেশ গুরুতর।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আব্দুল কাদের ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ।

সম্প্রতি তার শারীরিক অবস্থা গুরুতর হলে চেন্নাইয়ে নেওয়া হয়। তবে, উনার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেল, প্রথমে সিঙ্গাপুরে নেওয়ার কথা ছিল।
কিন্তু ভিসা জটিলতায় অবশেষে চেন্নাইয়ে নেওয়া হয়েছে। উনার অবস্থা খুবই ক্রিটিক্যাল।’

এর আগে আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা তার দাদার অসুস্থতার খবর জানিয়ে ফেসবুকে লেখেন, ‘আমার দাদা (আব্দুল কাদের) বর্তমানে চেন্নাই সিএমসি ভেলোর হসপিটালে চিকিৎসাধীন। দাদার জন্য সবাই দোয়া করবেন, যেন সুস্থভাবে ফিরে আসতে পারেন। ’

আব্দুল কাদের হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। এছাড়া তিনি হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্রেও দারুণ প্রশংসিত হন। তিনি বহু নাটক-সিনেমা ও টিভি শোতে অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন।

সূত্র-বাংলানিউজ

Facebook Comments Box

Posted ৯:২৪ পিএম | বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |