শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

পূজা চেরিকে নিয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, মামলার হুঁশিয়ারি শাকিবের

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 10:05 pm

পূজা চেরিকে নিয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, মামলার হুঁশিয়ারি শাকিবের

এবার ক্ষেপেছেন নায়ক শাকিব খান। তিনি যারা তাকে নিয়ে মিথ্যাচার করছেন তাদের নামের তালিকা করে আইনের আশ্রয় নেবেন বলে হুমকি দিয়েছেন।

অপু বিশ্বাস, শবনম বুবলীর পর নাম জড়িয়েছে পূজা চেরির। বিষয়গুলো নিয়ে বিরক্ত নায়িকা পূজা চেরি ও শাকিব খান। দুদিন আগে একটি স্ট্যাটাসে আইনের আশ্রয় নেওয়ার কথা জানিয়েছিলেন পূজা চেরি। এরপর ‘পূর্নিয়ার খোঁজ’ নামে এক ফেসবুক পেইজ থেকে ‘২২ সেপ্টেম্বর পূজা চেরিকে বিয়ে করেছেন শাকিব খান’-এমন খবর প্রকাশ করা হয়।

এই খবরগুলো মিথ্যা দাবি করে নায়ক শাকিব খান জানালেন, যারা তাকে নিয়ে মিথ্যাচার করছেন তাদের নামের তালিকা করে আইনের আশ্রয় নেবেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে শাকিব খান লিখেছেন, ‘অনেক হয়েছে ভিউ বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এতো বাজে ও মিথ্যে তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজ ভিউ এর আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে একধরণের বিভ্রান্ত সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে।’

ফেসবুকে দেওয়া শাকিব খানের স্ট্যাটাস।

তিনি আরও লিখেছেন, ‘এখন আবার পূজা চেরির নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এতো মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে? এসব যারা করছে সেইসব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবি, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ?’

শাকিব খান লিখেছেন, ‘এসব ভুয়া বিষয়গুলোর ভিত্তি করে গত কয়েকদিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরণের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে; যা কোনোভাবেই কাম্য নয়।’

সর্বশেষ শাকিব আরও লিখেছেন, ‘যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।’

Facebook Comments Box

Posted ১০:০৪ পিএম | বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২

The Daily Sarod |