শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

পাঁচ বছরে দেশে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেছে ৩৭ হাজার ১৭০জনের

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০   সর্বশেষ আপডেট : 4:32 am

পাঁচ বছরে দেশে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেছে ৩৭ হাজার ১৭০জনের

গত পাঁচ বছরে দেশে সড়ক দূর্ঘটনায় ৩৭ হাজার ১৭০ জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন ৮২ হাজার ৭৫৮ জন। ২৬ হাজার ৯০২টি সড়ক দুর্ঘটনায় এসব ঘটনা ঘটেছে। বুধবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বৃহস্পতিবার জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে তারা এ বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে তারা দুর্ঘটনার সংক্ষিপ্ত তথ্য তুলে ধরেছে। এতে বলা হয়, ২০১৫ সালে ৬ হাজার ৫৮১টি সড়ক দুর্ঘটনায় ৮ হাজার ৬৪২ জন নিহত ও ২১ হাজার ৮৫৫ জন আহত হয়েছেন। ২০১৬ সালে ৪ হাজার ৩১২টি সড়ক দুর্ঘটনায় ৬ হাজার ৫৫ জন নিহত ও ১৫ হাজার ৯১৪ জন আহত হয়েছেন, ২০১৭ সালে ৪ হাজার ৯৭৯টি দুর্ঘটনায় ৭ হাজার ৩৯৭ জন নিহত ও ১৬ হাজার ১৯৩ জন আহত হয়েছেন, ২০১৮ সালে ৫ হাজার ৫১৪টি দুর্ঘটনায় ৭ হাজার ২২১ জন নিহত ও ১৫ হাজার ৪৬৬ জন আহত হয়েছেন এবং ২০১৯ সালে ৫ হাজার ৫১৬টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৮৫৫ জন নিহত ও আহত হয়েছেন ১৩ হাজার ৩৩০ জন।

এসব সড়ক দুর্ঘটনার বিষয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরে বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলেছে, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং বিপজ্জনক ওভারটেক বেড়ে যাওয়ার কারণে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে।

বিবৃতিতে বলা হয়- সমিতি মনে করে, সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নের পরও সড়কে কাঙ্ক্ষিত উন্নয়ন লক্ষ্য করা যায়নি। বিশৃঙ্খলা, অরাজকতা, ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি আগের মতোই আছে। ফলে যাত্রী ভোগান্তি, যানজট ও সড়ক দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে।

বিবৃতিতে নিরাপদ সড়ক শুধুমাত্র দিবসের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিরাপদ সড়ক নিশ্চিত করার নির্বাচনী অঙ্গীকার জরুরি ভিত্তিতে বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সূত্র-যুগান্তর

Facebook Comments Box

Posted ৪:৩২ এএম | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০

The Daily Sarod |