অনলাইন ডেস্ক
প্রিন্ট
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 7:08 pm
পরিবেশ রক্ষা ও পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জেলা পরিষদ। রোববার সকালে শহরের জগৎ বাজারে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে পলিথিনবিরোধী প্রচারণা চালানো হয়।
কর্মসূচিতে জেলা পরিষদের প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ নিজ হাতে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, পলিথিনের নির্বিচার ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক হুমকি। সাধারণ মানুষ সচেতন হয়ে পলিথিন ব্যবহার বন্ধ করলে এবং ব্যবসায়ীরা পলিথিন কেনা, বিক্রি ও সরবরাহ বন্ধ করলে এর ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। তিনি সবাইকে পাট, কাপড় ও কাগজের তৈরি পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান জানান।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আরও বলেন, আজকে আমরা সতর্কবার্তা দিয়ে যাচ্ছি। আগামীতে কোনো দোকানদার পলিথিন ব্যবহার, বিক্রি বা মজুত করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় উপস্থিত ব্যবসায়ীরাও পরিবেশবান্ধব উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন এবং সচেতনতা বৃদ্ধিতে এমন কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানান।
কর্মসূচিতে সামাজিক সংগঠন ঢেউ, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া এবং নোঙর-এর নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। তারা বাজারের বিভিন্ন দোকানে গিয়ে লিফলেট বিতরণের পাশাপাশি পলিথিনের ক্ষতিকর দিক সম্পর্কে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন। বিতরণকৃত লিফলেটে উল্লেখ করা হয়, পলিথিন।
Posted ৭:০৮ পিএম | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya