স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৪ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট : 10:01 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মনোয়ারা হাসপাতাল নামের একটি বেসরকারি ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের চট্রগ্রাম আঞ্চলিক কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
বুধবার পরিবেশ অধিদপ্তরের চট্রগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মুফিদুল আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়৷
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৭ ও ১২ ধারার আলোকে চট্রগ্রাম অঞ্চলের ১৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এরমধ্যে ছাড়পত্র ছাড়া হাসপাতাল পরিচালনা করায় সরাইলের মনোয়ারা হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Posted ১০:০১ পিএম | বুধবার, ২৪ মার্চ ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya