শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

পদত্যাগের পর অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী নিয়োগ পেলেন মাহাথির

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 1:57 am

পদত্যাগের পর অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী নিয়োগ পেলেন মাহাথির

পদত্যাগের পর পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত মাহাথির মোহাম্মদকে মালয়েশিয়ার অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার দুপুরে মাহাথিরের পদত্যাগপত্র গ্রহণ করে দেশটির রাজা সুলতান আব্দুল্লাহ এ আদেশ জারি করেন।

একটি নতুন সরকার গঠনের সম্ভাব্য পথ তৈরি করতে সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পদত্যাগ করেন।

মাহাথির সংক্ষিপ্ত বিবৃতিতে বলে ছিলেন, সোমবার বেলা ১ টায় (কুয়ালালামপুর সময় ৫ টা) তিনি দেশটির বাদশাকে তার পদত্যাগ সম্পর্কে অবহিত করেছেন।

পদত্যাগের পর স্থানীয় সোমবার বিকেল ৫টায় তিনি মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহর সঙ্গে দেখা করতে রাজপ্রাসাদে যান। এসময় পুনরায় তাকে দেশটির অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন তিনি।

দুর্নীতিতে জর্জরিত জোটকে হারিয়ে ঐতিহাসিক এক নির্বাচনের মধ্য দিয়ে ২০১৮ সালে মাহাথির ক্ষমতায় আসেন।

নির্বাচনের আগে দুই বছরের মাথায় জোট নেতা আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী পদে দায়িত্ব দিয়ে বিদায় নেয়ার কথা থাকলেও ক্ষমতা ছাড়েননি মাহাথির।

গত ডিসেম্বরে কাতারের দোহা ফোরামে ২০২০ সালের পরেও ক্ষমতায় থাকার আভাস দিয়েছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। পদত্যাগের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতেও তিনি অস্বীকার করেছেন।

কিন্তু এর কয়েক মাস পরেই পদত্যাগের ঘোষণা দিলেন ৯৫ বছর বয়সী মাহাথির।

Facebook Comments Box

Posted ৮:১৯ পিএম | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |