স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 7:39 pm
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে প্রায় পাচঁ শতাধিক পথচারীর মাঝে ফেশিয়াল মাক্স, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার বিকেলে শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন, সহ-সভাপতি সুজন দত্ত, শামীম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম বিল্লাহসহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে সচেতন করার জন্যই সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাক্স, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে।
এসময় হাত পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সকলকে সচেতন থেকে করোনা ভাইরাস প্রতিরোধ করা আহ্বান জানান তারা।
এসময় তারা অন্যান্য সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়।
Posted ৭:৩৯ পিএম | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya