শিরোনাম
সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর

নৌকা মার্কায় ভোট দিয়ে মানুষ স্বাধীনতা পেয়েছে : প্রধানমন্ত্রী (ভিডিওসহ)

স্টাফ রিপোর্টার:   প্রিন্ট
বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 4:22 pm

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, নৌকা মার্কায় ভোট দিয়ে মানুষ স্বাধীনতা পেয়েছে। বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছে। একটানা পরপর দুইবার ক্ষমতায় থাকার কারণে উন্নয়নের ছোঁয়া গ্রাম-বাংলায় পর্যন্ত লেগেছে। দেশের যে উন্নতি হয়েছে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে একমাত্র নৌকা মার্কায় ভোট দিলেই সেটা সম্ভব হবে, তাছাড়া সম্ভব হবে না।
বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত এক জনসভায় ভিডিও কনফারেন্সে দেয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, যারা অগ্নিসন্ত্রাস করে, আগুন লাগিয়ে মানুষ হত্যা করে, যারা মানি লন্ডারিংয়ের সাথে যুক্ত, যারা এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত হয়ে জেলে যায়, যারা অস্ত্রপাচার করে, ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আইভি রহমানসহ আওয়ামী লীগের ২২ জন নেতাকর্মীকে হত্যা করে সাজাপ্রাপ্ত, যারা অর্থ পাচার করতে গিয়ে বিদেশে মাটিতে ধরা খেয়ে সাজাপ্রাপ্ত- এরা যদি ক্ষমতায় আসে তাহলে এ দেশ ধ্বংসের দিকে চলে যাবে। দেশে কোনো উন্নয়ন হবে না। এরা মানুষের ধন-সম্পদ লুটপাট করে খাবে এবং দেশকে স্বাধীনতা বিরোধী আলবদর-রাজাকারদের হাতে তুলে দেবে।
তিনি বলেন, বাংলাদেশ উন্নত-সমৃদ্ধশালী দেশ হোক সেটা আমরা চাই। সে কারণে ২০০৮ সাল থেকে এ পর্যন্ত গত ১০ বছর ব্যাপক উন্নয়ন সাধন করেছি। সে উন্নয়নের ছোঁয়া ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি এলাকায় লেগেছে। নৌকাই এদেশের মানুষকে উন্নতি দিতে পারে, গতিশীলতা দিতে পারে।
৩০ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়বাসীর কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে তিনি আরও বলেন, আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে আমি যে উন্নয়নের ধারার সূচনা করেছি সে উন্নয়নের ধারা তরান্বিত করা এবং উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে আপনারা আমাদেরকে সহযোগীতা করবেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর) আসনের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের প্রার্থী আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের প্রার্থী এবাদুল করিম বুলবুল, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের প্রার্থী এ.বি তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সংরক্ষিত আসনের সাংসদ অ্যাডভোকেট ফজিলাতুন্নেছা বাপ্পি। সভা সঞ্চলনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

Facebook Comments Box

Posted ৬:৩৮ পিএম | বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |