শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

নেপালে ভূমিধসে ১৮ জনের প্রাণহানি, ২১জন নিখোঁজ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ১৬ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 3:21 pm

নেপালে ভূমিধসে ১৮ জনের প্রাণহানি, ২১জন নিখোঁজ

নেপালের কেন্দ্রস্থলে ভয়াবহ ভূমিধসে ১৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া এতে এখন পর্যন্ত ২১ জন নিখোঁজ রয়েছেন। দেশটির সেনা ও পুলিশ সদস্যসহ স্থানীয় জনগণ নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালিয়েছে যাচ্ছে।

নেপালের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সিন্ধুপালচুক জেলার জুগাল রুরাল মিউনিসিপ্যলিটিতে শুক্রবার সকালে এ ভূমিধস হয়। পাহাড় ধসের কারণে লিডি গ্রামের প্রায় ১৭০টি বাড়ির ৩৭টি চাপা পড়ে। ঘটনাস্থল থেকে ১৮ টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১১টি শিশু।

ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ভুক্তভোগী লোকজনকে অন্যত্র সরিয়ে নিয়েছে। পুলিশ বলছে, দুর্ঘটনার পর পুরো গ্রামের লোকদের অন্যত্র সরিয়ে নিতে স্থানীয় প্রশাসন কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে। এর কারণ গ্রামটি পাহাড় ধসের ঝুঁকির মধ্যে ছিল।

জানা যায়, নেপালে এ ধরনের আরো ৩২৭টি বসতি রয়েছে যেগুলোর সুরক্ষা প্রয়োজন।

Facebook Comments Box

Posted ৩:২১ পিএম | রবিবার, ১৬ অগাস্ট ২০২০

The Daily Sarod |