জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 8:56 pm
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, বঙ্গবন্ধু যে সংবিধান উপহার দিয়েছিলেন, সেই সংবিধানে তিনি বলেছিলেন দুইটি জিনিস মৌলিক অধিকার হিসেবে রাষ্ট্র গ্যারান্টি দেয়। অনেক গুলো বিষয়ে তিনি মৌলিক অধিকার হিসেবে লিখেছিলেন। এরমধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ছিল বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা। জিয়াউর রহমান ও জি এম কাদেরের ভাই প্রেসিডেন্ট এরশাদ এই দুইটা নষ্ট করেছিলেন এবং সর্বনাশ করেছিলেন। জননেত্রী শেখ হাসিনা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন। মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করেছেন। আমরা এর প্রমাণ করেছি ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের মাধ্যমে। বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে, অগ্নি সন্ত্রাস করেও ভোট দেওয়া বন্ধ করা যায় না।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হাবিবুল ইসলাম মেমোরিয়াল হাই স্কুলের একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
এসময় আইনমন্ত্রী আনিসুল হক সাইবার নিরাপত্তা আইন নিয়ে জাতীয়পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জি এম কাদের সাহেবের ভাই জনাব এরশাদ সাহেব ১৯৮২ সালে ২৪ মার্চে মার্শাল ল দেন বাংলাদেশে। এবং সেই মার্শাল ল দিয়ে জনগণের কন্ঠরোধ করেন। কন্ঠরোধ থেকে বাংলাদেশকে মুক্ত করতে আওয়ামী লীগকে সংগ্রাম করতে হয়। বর্তমান প্রধানমন্ত্রী তার আমলে অন্তত দুইবার কারাবরণ করেছেন, শুধু জনগনের পক্ষে কথা বলার জন্যে। আজকে জি এম কাদের সাহেব হঠাৎ বলে বসলেন,সাইবার সিকিউরিটি অ্যাক্ট জনগনের কন্ঠরোধ করার জন্যে। আমি জি এম কাদের সাহেবকে অনুরোধ করবো, তিনি যেন সাইবার নিরাপত্তা আইনটি ভালভাবে পড়েন। উনি ভালভাবে পড়লে দুইটি জিনিস দেখতে পারবেন, এক সাইবার নিরাপত্তা আইনে বাংলাদেশ প্যানেল কোর্টে যেসব অপরাধ ছিল সেই অপরাধ গুলো আছে। আর টেকনিক্যাল অপরাধ গুলো যোগ করা হয়েছে এবং প্যানেল কোর্টের অপরাধ গুলোকে জামিন যোগ্য করা হয়েছে। এখানে এমন কোন কথা নেই, এখানে গণমাধ্যমের কন্ঠরোধ করার মতো কোন আইন করা হয়নি।
তিনি বলেন, একজন বললেন আর কোন কিছু পড়াশোনা না করেই এই নেতা সাহেবরা বলতেই থাকলেন বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নষ্ট করা হয়েছে! এসব বাকওয়াজ বন্ধ করে দিয়ে আপনারা একটু আইনটা পড়েন, সংবিধান পড়েন তাহলে দেখতে পারবেন, এই আইন করা হয়েছে সাইবার অপরাধ বন্ধ করতে, কম্পিউটার দিয়ে মানুষের মানইজ্জত নষ্ট করে তাদের অপরাধকে বন্ধ করার জন্যে।
Posted ৮:৫৫ পিএম | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya