জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 10:03 pm
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বানিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ আজকে বলেছে তারা বাংলাদেশে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না, কারণ বাংলাদেশে নির্বাচনের কোন পরিবেশ নেই। ফ্রান্সসহ এটার মধ্যে অন্তর্ভুক্ত। তারা (আওয়ামী লীগ) প্রত্যেক দিন নাটক করে জনগণকে দেখাতে চায়, তারা বিপদ কাটিয়ে উঠেছে। কিন্তু তাদের বিপদ বাড়ছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিএনপি ঘোষিত তারুণ্যের রোডমার্চ সিলেট যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
এসময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ আজকে বলেছে তারা বাংলাদেশে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না, কারণ বাংলাদেশে নির্বাচনের কোন পরিবেশ নেই।এর অর্থ হচ্ছে নিরপেক্ষ সরকার ব্যতীত এখানে যে কোন নির্বাচন হবে না। এটা তো তারা সরাসরি বলতে পারে না, তাদের বিভিন্ন কথাবার্তার মাধ্যমে, তাদের পার্লামেন্টে রেজ্যুলেশনের মাধ্যমে, তাদের লোকজন এখানে এসে যে রিপোর্ট দেয় তার মাধ্যমে, বিভিন্ন ধরনের বিধিনিষেধের মাধ্যমে তারা এই কথাটা বলে যাচ্ছে। দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে৷ বিশ্বের গণতান্ত্রিক দেশ ও সংগঠন বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে।
তিনি বলেন, দেশের মানুষ রাস্তায় নেমেছে, বিএনপি একা নামেনি। সমস্ত দেশ আজ রাস্তায় নেমেছে। তিনি অভিযোগ করে বলেন, এখন তারা রাস্তা ট্রাক বাস দিয়ে বন্ধ করে দিয়েছি। গায়েবি মামলা দিয়ে এসব বন্ধ করা যাবে না। মানুষ তাদের দেশের মালিকানা নিয়ে দেশে ফিরবেন।
পরে তিনি সিলেটের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে যান। এই রোডমার্চে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান এজেড এম জাহিদ হাসান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম প্রমুখ।
Posted ১০:০৩ পিএম | বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya