https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন মোকতাদির চৌধুরী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 11:43 am

নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন মোকতাদির চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়া-৩ ( সদর-বিজয়নগর) নির্বাচনী এলাকার নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। ইশতেহারে স্লোগান ‘শিক্ষা সংস্কৃতি উন্নয়ন ও সমৃদ্ধির সনদ’। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের সুরসম্রাট দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে এই ইশতেহার ঘোষণা শুরু হয়।
ইশতেহারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নকে।

Brahmanbaria pic-2

তাছাড়াও ধর্মীয় সহনশীলতা, শিক্ষা ও মানব উন্নয়ন, বিদ্যুতায়ন ও শিল্পায়ন, নগরায়ন ও দৃষ্টিনন্দন ব্রাহ্মণবাড়িয়া, যোগাযোগ, গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন, মাদক প্রতিরোধ, খেলাধুলা ও বিনোদন, শিশু-কিশোর ও তরুণ প্রজন্ম, নারীর ক্ষমতায়ন, প্রবাসী কল্যাণ, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার কল্যাণ, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, গণমাধ্যম, শিল্প সাহিত্য ও সংস্কৃতি, পর্যটন সহ বিভিন্ন খাতে উন্নয়নে কাজ করার কথা উল্লেখ করেন।
এসময় মহাজোট প্রার্থী মোকতাদির চৌধুরী বিগত দিনে ব্রাহ্মণবাড়িয়া-৩ নির্বাচনী এলাকায় উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি দাবী করেন, তিনি সাংসদ নির্বাচিত হওয়ার পর সদর-বিজয়নগর এলাকায় ৪ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেছেন।
ইশতিহার ঘোষণার পর তিনি স্থানীয় ভোটারদের উদ্দেশ্যে খোলা চিঠি পাঠ করেন।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি তাজ মোঃ ইয়াছিন, সাধারণ সম্পাদক আল মামুন সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Facebook Comments Box

Posted ৪:২০ পিএম | বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮

dainiksarod |