শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

‘নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই’

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 11:05 pm

‘নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই’

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একইসঙ্গে মন্ত্রীর দাবি, বিরোধী দল বিএনপির ওপর সন্তুষ্ট নয় মার্কিন যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার শেষে গণমাধ্যমকে এ কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘বহির্বিশ্ব আমাদের সহায়তার কাজ করেছে। বহির্বিশ্ব চায়, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তারা এরসঙ্গে যুক্ত করেছে কোনো বায়োলেন্স (সংঘাতমুক্ত) নয়। আমরাও চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এ ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের ওপর বহির্বিশ্বের কোনো চাপে নেই। আমরা আমাদের নিজেদের প্রেসারে আছি। একটা সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। এটা আমাদের প্রেসার। এটা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে একাধিকবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। যা আমাদের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশি সরকারের সাথে আলোচনার ক্ষেত্রেও এটিই মূল বিষয়।

 

Facebook Comments Box

Posted ১০:৫৮ পিএম | বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

The Daily Sarod |