শিরোনাম
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া

নিজ বাড়িতে কবি আল মাহমুদের মরদেহ ( ভিডিও )

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 10:45 pm

ঢাকার জাতীয় প্রেসক্লাব ও বায়তুল মোকাররম মসজিদে জানাজার পর কবি আল মাহমুদের মরদেহ নিজ গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়েছে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে অ্যাম্বুলেন্সে তার মরদেহ শহরের মোড়াইল এলাকায় কবির নিজ বাড়িতে আনা হয়।

রোববার (১৭ ফেব্রুয়ারি) জোহর নামাজের পর নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
আল মাহমুদের ঘনিষ্ঠ সহচর আবিদ আজম বলেন, রোববার সকাল ১১টা থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে মাঠে রাখা হবে।

এর আগে, শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি আল মাহমুদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

কবি আল মাহমুদের প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। ১৯৩৬ সালরে ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন আল মাহমুদ।
গত ৮ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তির পর ৯ ফেব্রুয়ারি কবিকে প্রথমে সিসিইউতে নেওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে ওইদিন রাত সাড়ে ১২টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়। তিনি ওই হাসপাতালের নিউরোলজি বিশেষজ্ঞ ডা. আব্দুল হাইয়ের তত্ত্বাবধানে ছিলেন। পরে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ ফেব্রুয়ারি রাতে মৃত্যুর কাছে পরাজিত হন তিনি।

আল মাহমুদের প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। দুই ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন বড়। স্থানীয়দের কাছে আল মাহমুদ পরিচিত ছিলেন পিয়ারু মিয়া নামে।

 

Facebook Comments Box

Posted ১০:৪৪ পিএম | শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |