শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

নিজের উচ্চতার কারণে তাজমহলে মমতাজের সমাধিতে ঢুকতে পারেননি ট্রাম্প!

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 8:47 pm

নিজের উচ্চতার কারণে তাজমহলে মমতাজের সমাধিতে ঢুকতে পারেননি ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া দু’দিনের ভারত সফরের প্রথম দিনেই ঐতিহাসিক নিদর্শন তাজমহলে যান। সেখানে এই দম্পতি ঘুরে ঘুরে দেখেন দিল্লির অধিপতি মোগল সম্রাট শাহজাহানের প্রেমের সৌধ। ক্যামেরার ফ্রেমবন্দি করেছেন সে স্মৃতিও। হাতে হাত রেখে তাজমহলের চতুর্দিকে দেখেছেন ট্রাম্প দম্পতি।

সবকিছুর পরও শেষ ইচ্ছেটা পূরণ করতে পারলেন না তারা। সম্রাট শাহজাহান যে প্রিয়তমা স্ত্রী বেগম মমতাজের জন্য এ স্থাপত্য তৈরি করেছেন, সেই মমতাজের সমাধির কাছে পৌঁছেও নিজের উচ্চতার কারণে ঢুকতে পারেননি ট্রাম্প। সূত্র- এনডিটিভির।

সোমবার বেলা ১১টা ৩৭ মিনিটে সপরিবারে ভারতের মাটিতে পা রাখেন মার্কিন প্রেসিডেন্ট। সবরমতী আশ্রম, মোতেরা স্টেডিয়াম ঘুরে আগ্রার উদ্দেশে রওনা দেন তিনি। বিকাল ৪টার কিছু আগে সপরিবারে আগ্রায় পৌঁছান ট্রাম্প।

স্বাগত জানাতে আগে থেকেই তৈরি ছিল গোটা আগ্রা। আগ্রা বিমানবন্দরে তাকে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। বিমানবন্দরে বিশেষ অনুষ্ঠানের আয়োজনও করা হয়।

স্ত্রী, মেয়ে এবং জামাইকে সঙ্গে নিয়ে বিমানবন্দর থেকে ‘দ্য বিস্ট’-এ চড়ে তাজমহলে পৌঁছান ট্রাম্প। এ সময় রাস্তার দু’পাশে ভারত ও আমেরিকার পতাকা নাড়িয়ে তাকে স্বাগত জানায় দাঁড়িয়ে থাকা শত শত শিক্ষার্থী।

এরপর প্রেমের সৌধে পা রাখেন ট্রাম্প দম্পতি। ভিজিটরস বুকে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘প্রেরণা দেয় তাজমহল। সবার সম্ভ্রম আদায় করে নেয় প্রেমের স্মৃতিসৌধ। ভারতের বৈচিত্র্যময় ঐতিহ্যের সাক্ষী এই তাজমহল। ভারতকে ধন্যবাদ।’

তাজমহল দর্শনে তাদের সঙ্গে থাকা গাইড নীতিন কুমার সিং আইএএনএসকে জানান, তাজমহলের সৌন্দর্য দেখে অভিভূত হয়ে গিয়েছিলেন ট্রাম্প। যদিও শাহজাহান এবং মমতাজের যে আসল সমাধি, সেখান পর্যন্ত তিনি পৌঁছাতে পারেননি।

কারণ হিসেবে নিরাপত্তা রক্ষীরা জানান, আসল সমাধিতে যাওয়ার যে রাস্তা, তার উচ্চতা অনেক কম এবং সরু। যে কারণে ট্রাম্পের মাথায় আঘাত লাগার সম্ভাবনা ছিল।

ট্রাম্পের উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। সেকারণেই নিরাপত্তা রক্ষীরা তার সুরক্ষার কথা মাথায় রেখেই সমাধি পর্যন্ত যেতে নিষেধ করেন। তবে মমতাজের স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে স্বামী জারেড কুশনারের হাতে হাত রেখে প্রেমের জোয়ারে ভাসলেন কন্যা ইভাংকা।

Facebook Comments Box

Posted ৮:৪৭ পিএম | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |