শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

নিখোঁজ সাংবাদিক কাজলের সন্ধান মিলেছে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ০৩ মে ২০২০   সর্বশেষ আপডেট : 11:30 am

নিখোঁজ সাংবাদিক কাজলের সন্ধান মিলেছে

ঢাকা থেকে নিখোঁজ দৈনিক পক্ষকাল-এর সম্পাদক শফিকুল ইসলাম কাজলের সন্ধান পাওয়া গেছে। তাকে বেনাপোল সীমান্তে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তাকে হস্তান্তরের জন্য বেনাপোল পোর্টথানায় আনা হয়েছে।

শনিবার (০২ মে) দিনগত রাতে বেনাপোল সীমান্তের রঘুনাথপুর থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।

এর আগে গত ১০ মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন শফিকুল ইসলাম কাজল। ১১ মার্চ শফিকুলের স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন ঢাকার চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন। এছাড়া সাংবাদিক সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করা হয় তিনি নিখোঁজ হওয়ার পর।

বেনাপোলের রঘুনাতপুর বিজিবি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার আছের আলী জানান, বিজিবি সদস্যরা রাতে টহলের সময় দেখতে পান ভারত থেকে অবৈধভাবে একজন দেশে ঢুকছেন। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে অবৈধ অনুপ্রবেশ আইনে (১১-সি) ধারায় মামলা দিয়ে পুলিশে দেয়।

বেনাপোল বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, বিজিবি শফিকুল ইসলাম কাজল নামে এক ব্যক্তিকে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, ৫০ বছরের শফিকুল ইসলাম কাজল একজন ফটোগ্রাফার এবং দৈনিক পক্ষকালের সম্পাদক। তিনিসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের মামলার একদিন পর ১০ মার্চ থেকে তার আর কোনো খোঁজ মিলছিল না।

নিখোঁজের আগের দিন ২০২০ সালের ৯ মার্চ ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি সাইফুজ্জামান শিখর ডিজিটাল নিরাপত্তা আইনে শেরে বাংলা থানায় শফিকুল ইসলাম কাজল এবং আরও ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন।

Facebook Comments Box

Posted ১১:৩০ এএম | রবিবার, ০৩ মে ২০২০

The Daily Sarod |