শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

না ফেরার দেশে আইনজীবী সানাউল্লাহ মিয়া

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ২৭ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 9:44 pm

না ফেরার দেশে আইনজীবী সানাউল্লাহ মিয়া

না ফেরার দেশে চলে গেলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া (ইন্না লিল্লাহে….রাজিউন)।

শুক্রবার (২৭ মার্চ) রাত সোয়া ৮টার দিকে গণস্বাস্থ্য হাসপাতালে মারা যান বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির জানান, সানাউল্লাহ মিয়া দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। এছাড়া গত বছরের ৩ জানুয়ারি তিনি মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যায় (স্ট্রোক) আক্রান্ত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হয়। সেই থেকে তার মুখের বাঁ পাশ বেঁকে যায়। দীর্ঘদিন বিদেশে চিকিৎসার পর দেশে ফেরেন তিনি।

শায়রুল কবির বলেন, আমি সানাউল্লাহ মিয়ার ভাইয়ের ছেলে শফিকুল ইসলামের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, বৃহস্পতিবার রাত থেকে সানাউল্লাহ মিয়ার শরীর প্রচণ্ড খারাপ হলে তাকে গণস্বাস্থ্য হাসপাতালে এনে ভর্তি করানো হয়। শুক্রবার বিকেলে শারীরিক অবস্থার আরও অবনতি হয়। চিকিৎসকরা বলেন তিনি নিউমোনিয়ায় আক্রান্ত।

দীর্ঘদিন আইন পেশার পাশাপাশি বিএনপির রাজনীতির সঙ্গেও জড়িত সানাউল্লাহ মিয়া। এক এগারো সরকারের সময় দলীয় নেত্রীর মামলা পরিচালনা করে সবার নজরে আসেন। তবে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে পাননি।

Facebook Comments Box

Posted ৯:৪৪ পিএম | শুক্রবার, ২৭ মার্চ ২০২০

The Daily Sarod |