শিরোনাম
বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বন্দুক, গুলি ও ককটেল উদ্ধার একদিনের ক্রিকেটে শচিনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার কোহলির অজ্ঞাত মরদেহ, হত্যাকাণ্ড ও রহস্যময় মৃত্যু নিরাপত্তা প্রশ্নের মুখে বিজয়নগরে দুই পক্ষের দফায়-দফায় সংঘর্ষ, আহত ১৫ শিশু মাহিদা ধর্ষণ-হত্যার বিচার দাবিতে স্বজনদের বিক্ষোভ বিশ্ব নদী দিবসে তরী বাংলাদেশের বর্ণাঢ্য নৌ র‍্যালি ধর্ষণের আলামত মিলেছে, অতিরিক্ত রক্তক্ষরণ আর শ্বাসরোধে মৃত্যু হয় শিশু মাহিদার দেড় বছর ধরে বন্ধ সড়কের কাজ, ঠিকাদার তুলে নিলেন ৮ কোটি টাকা সীমান্তবর্তী জঙ্গলে মিলল ৫ হাজার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নাসিরনরে ট্রলারডুবে শিশুর মৃত্যু

নাসিরনগর প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ০৩ সেপ্টেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 7:29 pm

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ট্রলার ডুবিতে আলভী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বেমালিয়া নদীর হাকিমপুর ও ইছাপুরা এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। মৃত শিশুটির বয়স আনুমানিক ৭/ ৮ বছর বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি ওই উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফুলকারকান্দি গ্রামে।
নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) জুলহাস খান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে সরাইল উপজেলার ধরন্তি নৌকাঘাট থেকে একটি যাত্রীবোঝাই ট্রলার নাসিরনগর উপজেলার ইছাপুরা যাচ্ছিল। পথিমধ্যে ট্রলারটি বেমালিয়া নদীতে ডুবে যায়। এ ঘটনায় শিশু আলভীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ট্রলারটিতে ঠিক কতজন যাত্রী ছিল এবং কোনো যাত্রী নিখোঁজ রয়েছে কী-না সেটি জানাতে পারেনি পুলিশ।

Facebook Comments Box

Posted ৭:২৯ পিএম | সোমবার, ০৩ সেপ্টেম্বর ২০১৮

The Daily Sarod |