জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ২২ এপ্রিল ২০২৩
সর্বশেষ আপডেট : 10:10 pm
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাবেক ও বর্তমান ইউপি সদস্য পক্ষের সরকারি খাস জমির দখলকে কেন্দ্র করে দফায় দফা সংঘর্ষে মো. জামাল মিয়া (৪৭) নামের একব্যক্তি নিহত হয়েছে।শনিবার (সন্ধ্যা) ৭টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জামাল উপজেলায় ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। ঘটনাস্থলে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমান ইউপি সদস্য রব মিয়া ও সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদের পক্ষের লোকদের মধ্যে খাগালিয়া নতুন বাজার এলাকায় সরকারি খাস জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই জমি নিয়ে আদালতে উভয় পক্ষের মামলাও চলমান আছে। ঈদের সময় উভয় পক্ষের লোকজন বাড়িতে আসায় দখল নিয়ে যায় এ খাস জায়গা। দুই পক্ষ সরকারি জায়গা নিজেদের বলে দাবি করায় বাঁধে সংঘর্ষ। দেশিয় অস্ত্র নিয়ে উভয়পক্ষ তিনদফা সংঘর্ষে জড়ালে ঘটনাস্থলে জামাল মিয়া টেঁটা বিদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনায় উভয় পক্ষের আহত হয়েছেন অন্তত ৫০জন। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ইউপি সদস রব মিয়ার পক্ষের আহতরা হলো- মরম মিয়া, বিলকিস বেগম, মারাজ মিয়া, মনোয়ারা বেগম, সাগর মিয়া, জুরু মিয়া, সারু মিয়া, উজ্জল মিয়া, সাগর মিয়া, রমজান মিয়া, জিল্লু মিয়া, জানু মিয়া। আব্দুল হামিদের আহতারা হলো- রাজিব মিয়া, ইদ্রিস মিয়া, শফিক মিয়ার নাম জানা গেছে।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার জানান, সরকারি খাস জমি দখল নিতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে রব মিয়ার পক্ষের জামাল ঘটনাস্থলে টেঁটা বিদ্ধ হয়ে নিহত হয়। ঘঠনাস্থলে পুলিশ মোতায়েণ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। তবে এখন পর্যন্ত থানায় কোন পক্ষই মামলা করেনি।
Posted ১০:১০ পিএম | শনিবার, ২২ এপ্রিল ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya