শিরোনাম
নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২ কওমিদের সঙ্গে ‘সমঝোতার’ পর কলেজের নবীনবরণ কনসার্ট, শ্রোতাদের ঢল তিতাস ট্রেনের দুই কাউন্টার কর্মীকে যুবদল নেতার মারধর, কাউন্টার বন্ধ বক্তব্যে লক্ষ্য রাখতে হব কেউ যেন আঘাত না পায়: হুইপ নিজান জেলার আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা সংসদে বিএনপির সমালোচনা করে বক্তব্য রাখায় রুমিন ফারহানার বিরুদ্ধে ঝাড়ু মিছিল বিয়ের অনুষ্ঠানের কথা বলে ডেকে মাঝ নদীতে নিয়ে আটকে দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ ব্রাহ্মণবাড়িয়ায় সীরাত অলিম্পিয়াড অনুষ্ঠিত তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড় এবার শিক্ষার্থীদের নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 9:25 am

নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২

ছবি এআই দিয়ে তৈরি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষে স্পিডবোটের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভলাটকূট ইউনিয়নের কান্দিপাড়া এলাকার বাকলঙ্গন নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় গ্রামের রায়হান ভূঁইয়ার ছেলে দয়াল ভূঁইয়া (২৪) এবং পার্শ্ববর্তী কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার হানিফ মিয়ার ছেলে মো. সজীব মিয়া (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাতে চাতলপাড় থেকে স্পিডবোটে করে রোগী নিয়ে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন দয়াল ভূঁইয়া। পরে হাসপাতলে বাড়ি ফেরার পথে বাকলঙ্গন নদীতে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির সংঘর্ষ হয়। এতে দয়ালসহ স্পিডবোটে থাকা তিন আরোহী গুরুতর আহত হন৷ পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ লাল ঘোষ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ৯:২৫ এএম | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |