শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

নাসিরনগরে সিএনজির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ,যুবক নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 11:19 pm

নাসিরনগরে সিএনজির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ,যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে মো. শফিক মিয়া (২৭) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) দুপুরে পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে৷ এই ঘটনায় মনির মিয়া নামের আরও এক যুবক আহত হয়।

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে নাসিরনগর-সরাইল কড়ই গাছতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শফিক মিয়া উপজেলার চাতলপাড় ইউনিয়নের পতইর ধানু মিয়ার ছেলে। এ দুর্ঘটনায় আহত মনির মিয়া (২৩) একই গ্রামের আলী নেওয়াজের ছেলে।

পুলিশ জানান, গত মঙ্গলবার রাতে নাসিরনগর-সরাইল ফাঁড়ি সড়কের কুন্ডা গ্রামের কড়ই গাছতলা এলাকায় নাসিরনগর অভিমুখী সিএনজির সাথে সরাইল অভিমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। আহত দু’জনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মোটরসাইকেলের চালক শফিক মিয়া মারা যান। অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:১৯ পিএম | বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩

The Daily Sarod |