শিরোনাম
সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর

নাসিরনগরে সংঘর্ষে নারীসহ ২জন নিহত

নাসিরনগর সংবাদদাতা   প্রিন্ট
সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 11:00 am

নাসিরনগরে সংঘর্ষে নারীসহ ২জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে বরজু মিয়া (৮০) ও রাফিজা বেগম (৩০) নামে দুইজন নিহত হয়েছেন। সোমবার বিকাল  ৩টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জেলার সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার ( অরিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. মনিরুজ্জামান ফকির ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নিহত বরজু উপজেলা সদরের টেকানগর গ্রামের ও রাফিজা বেগম রামপুর গ্রামের বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তার ও জমিজমাসহ নানা বিষয় নিয়ে রামপুর গ্রামের অ্যাডভোকেট জাহাঙ্গীর ও মেরাজ মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয়-অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় বরজু ও রাফিজা ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের জেলা সদর ও নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ৮:৫৭ পিএম | সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |