স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 9:51 pm
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নদীর তীর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ফান্দাউক এলাকার নাসিরনগর-লাখাই বলভদ্র নদীর দক্ষিণ পা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে দুপুর নাগাদ ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার জানান, শুক্রবার সকালে উপজেলার ফান্দাউক এলাকার নাসিরনগর-লাখাই বলভদ্র নদীর দক্ষিণ তীরে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ নদীর তীরে কাদার মধ্যে পড়ে থেকে লাশটি উদ্ধার করে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে লাশটি তিন-চার দিন পূর্বের। লাশের কিছু অংশে পঁচন ধরেছে। ওই ব্যক্তির পড়নে হলুদ-কালো গেঞ্জি, লাল প্যান্ট রয়েছে। গলার মাফলারের সাথে পলিথিন দিয়ে বাঁধা ছিলো মোবাইল ফোন। তার শরীরে আঘাতের চিহ্ন নেই।
Posted ৯:৫১ পিএম | শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya