স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 8:57 pm
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ট্রাক্টর উল্টে এর চালক এমদাদুল মিয়া (২০) ও সহযোগি (হেলপার) আমিন মিয়া (১৬) নিহত হয়েছেন। শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার ফান্দাউক-আতুকুড়া সড়কে এই দূর্ঘটনা ঘটে। তারা দু’জনই উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার জানান, চাষাবাদ শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টর উল্টে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই দু’জন মারা যান।
Posted ৮:৫৭ পিএম | শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya