শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

নাসিরনগরে ছাত্রদল করায় চাকরি থেকে ‘ছাটাই’, একা দাঁড়িয়ে প্রতিবাদ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৩ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 8:45 pm

নাসিরনগরে ছাত্রদল করায় চাকরি থেকে ‘ছাটাই’, একা দাঁড়িয়ে প্রতিবাদ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ছাত্রদল করার অভিযোগ তুলে চাকরি থেকে ‘ছাটাই’ করা হলো মামুন নামক এক যুবককে। দুই মাস ধরে চাকরিস্থলে যেতে না দেওয়া, এর আগের দুই মাসের বেতন না দেওয়ার প্রতিবাদ ও চাকরিতে যোগদানের দাবিতে রবিবার (২৩ জুলাই) ওই যুবক ব্যানার হাতে প্রতিবাদ করতে দাঁড়ায়।

মো. মামুন ন্যাশনাল সার্ভিসের আওতাধীন প্রকল্পের কর্মী হিসেবে প্রাণিসম্পদ কার্যালয়ে চাকরি করতেন। দুই বছরের ওই প্রকল্প থেকে মাসে ছয় হাজার টাকা বেতন পেতেন। সে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অধ্যয়নরত আছে। মামুন নাসিরনগর সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি।

রবিবার দুপুরে নাসিরনগর উপজেলা প্রশাসনের ভবনের সামনে শহীদ মিনার প্রাঙ্গনে ব্যানার হাতে দাঁড়ানো মামুন এ প্রতিবেদককে জানায়, ২০২২ সালের ১ সেপ্টেম্বর তিনি অস্থায়ী ভিত্তিতে দুই বছরের জন্য কাজে যোগ দেন। সম্প্রতি ছাত্রদলের সাবেক নেতা নাসির উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তিনি হাসপাতালে নিয়ে যান। এ সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই তার উপর নেমে আসে অফিসিয়াল খড়গ। তাকে চাকরি ছেড়ে চলে যেতে বলা হয় এবং এটা না করলে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।

মামুন জানান, এপ্রিল ও মে মাসে তার বেতন দেওয়া হয়নি। জুন থেকে অফিসে আসতে নিষেধ করা হয়। তবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বিধায় এ সংক্রান্ত কোনো কাগজপত্র দেওয়া হবে না বলে জানানো হয়। এখন তিনি অফিসে যেতে পারছেন না এবং দুই মাসের বেতনও বুঝে পাননি। উল্টো তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এ প্রকল্পের চাকরিবিধিতে কোনো রাজনৈতিক দল করা যাবে না এমন উল্লেখ না থাকলেও তার সঙ্গে অন্যায় করা হচ্ছে। এ অবস্থায় মামুন চাকরি ফিরে পেতে চান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরে আলম বলেন, ‘মামুন কোন রাজনৈতিক দল করে না করে সেটা কোনো বিষয় না। তবে সে নিয়মিত ও সঠিকভাবে দায়িত্ব পালন করতো না। তাকে এ বিষয়ে বললেও কর্ণপাত করেনি। তাকে অফিসে আসতে না করা হয়েছে এমন কোনো ডকুমেন্ট থাকলে দেখাক।’

Facebook Comments Box

Posted ৮:৪৫ পিএম | রবিবার, ২৩ জুলাই ২০২৩

The Daily Sarod |