শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

নাসিরনগরে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৮ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 8:38 pm

নাসিরনগরে গৃহবধূর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শাপলা বেগম (২৪) নামে এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে আত্মহত্মার অভিযোগ উঠেছে। বুধবার (৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে নাসিরনগরের ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের এই ঘটনা ঘটে। শাপলা বেগম একই এলাকার আব্দুর রহিমের মেয়ে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৮ বছর আগে শাপলাকে হবিগঞ্জের লাখাই উপজেলার সাহাঙ্গীরের সাথে পারিবারিক ভাবে বিয়ে দেন। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান আছে। স্বামী সন্তানদের সঙ্গে ঢাকায় থাকতেন শাপলা। শাপলা একজন মানসিক রোগী। মঙ্গলবার রাতে সবার অজান্তে শোবার ঘরের ফ্যানের সাথে ওড়না পেছিয়ে শাপলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারনে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৩৮ পিএম | বুধবার, ০৮ নভেম্বর ২০২৩

The Daily Sarod |