শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

নাসিরনগরে খালে মিললো নারীর গলিত মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২২ এপ্রিল ২০২৩   সর্বশেষ আপডেট : 10:49 pm

নাসিরনগরে খালে মিললো নারীর গলিত মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাল থেকে হাত-পা বাধা অবস্থায় ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা নারীর পঁচা গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়নের বলভদ্র নদীর খাল থেকে নারীর লাশটি উদ্ধার করা হয়। তবে ওই মহিলার পরিচয় শনাক্ত হয়নি।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবউল্লাহ সরকার জানান, শনিবার দুপুর বলভদ্র নদীর নৌকা ঘাটের দক্ষিন পাশের খালে লাশ দেখে স্থানীয়রা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ওই মহিলার লাশ উদ্ধার করে। তবে ওই মহিলার পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ উদ্ধার পর ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৪৬ পিএম | শনিবার, ২২ এপ্রিল ২০২৩

The Daily Sarod |