শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

নাসিরনগরে একরাতে ৩০ সিএনজি ডাকাতি, র‍্যাবের হাতে ৬ ডাকাত আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 9:54 pm

নাসিরনগরে একরাতে ৩০ সিএনজি ডাকাতি, র‍্যাবের হাতে ৬ ডাকাত আটক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঔরস থেকে ফেরার পথে ৩০টি সিএনজি চালিত অটোরিকশা আটকে ডাকাতির পর পুনরায় ডাকাতি করতে গিয়ে ৬জন ডাকাত র‍্যাবের হাতে আটক হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলায় র‍্যাব-৯ এর অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, ডাকাত দলের মূলহোতা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার উরালকুল এলাকার আব্দুর রউফের ছেলে মো. আবুল কালাম (২৬), একই জেলার লাখাই উপজেলার মুরিআগ গ্রামের রুহুল আমিনের ছেলে জসিম উদ্দিন (২৪), একই উপজেলার বামে কাটিয়ারা গ্রামের রতন মিয়ার ছেলে মো. রিপন মিয়া (২১), ফিরোজ মিয়ার ছেলে লাভলু মিয়া (২৩), মৃত হাজী মলয় মিয়া ছেলে মাহমুদুল হাসান জুয়েল (৩৫) ও নিবারন সরকারের ছেলে সবুজ সরকার (২১)। এসময় উক্ত ঘটনার সাথে জড়িত অজ্ঞাতনামা ৪/৫ জন ডাকাত পালিয়ে যায়।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মুমিনুল হক জানান, প্রতিবছর ২৬ জানুয়ারি নাসিরনগর চাপড়তলা ইউনিয়নের খান্দুরা গ্রামের সৈয়দ আক্তার হুসাইনের বার্ষিক উরস পালন করা হয়। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত হন খান্দুরা দরবার শরিফে। গত শুক্রবার (২৭ জানুয়ারি) উরস থেকে ফেরার পথে ভোরে উপজেলার চাপড়তলা-ছাতিয়াইন সড়কের মাঝ অংশের ৬নং ওয়ার্ডের বুড়ইউরি গ্রামে ১৫/১৬ জনের একটি ডাকাত দল প্রায় ৩০টি সিএনজি আটক করে। এসময় ডাকাতরা সবার চোখ কাপড় দিয়ে বেঁধে ডাকাতি করে। ডাকাতিতে বাধা দেওয়া ২০ জনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে তাদের হাতে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় সিএনজি চালক বাদি হয়ে মামলা দায়ের করেন।

এর প্রেক্ষিতে সোমবার (৩০ জানুয়ারি) মধ্যরাতে র‍্যাব প্রযুক্তির সহায়তায় নাসিরনগর ফান্দাউক ইউনিয়নের আতুকুরা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ৬জন ডাকাতকে আটক করে। আটককৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্রসস্ত্র ছাড়াও ৫টি বাটন মোবাইল ফোন, ৩ টি স্মার্ট টাচ মোবাইল ফোন,  নগদ ৬ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা গত ২৭ জানুয়ারি সংঘটিত ৩০টি সিএনজি চালিত অটো রিকশা ডাকাতির কথা স্বীকার করেছেন। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৯:৫৪ পিএম | মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩

The Daily Sarod |