ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 11:35 pm
দক্ষিণ-পশ্চিম নাইজারে নাইজেরিয়া ও ফ্রান্সের সেনাদের যৌথ অভিযানে ১২০জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। বোমা বানানোর সরঞ্জাম এবং যানবাহন এসময় জব্দ করা হয়েছে।
শনিবার এক বিবৃতিতে নাইজার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ সংখ্যা জানানো হয় বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিহতদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করলেও ফ্রান্স তাদেরকে ইসলামী ‘মুজাহিদ’ বলে অভিহিত করেছে।
বিবৃতিতে বলা হয়, মালি এবং বুরকিনা ফাসোর সীমান্তের কাছে টিল্লাবেরি এলাকায় ২০ ফেব্রুয়ারি ব্যাপক অভিযান চালিয়ে ১২০ জনকে হত্যা করা হয়েছে। অভিযানে নাইজার ও ফ্রান্সের কোনো সেনা সদস্য মারা যায়নি।
বিবৃতিতে নাইজারের প্রতিরক্ষামন্ত্রী ইসোউফু খাতাম্বি ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের এ অভিযানের প্রশংসা করেছেন।’
ডিসেম্বর এবং জানুয়ারিতে জিহাদি গ্রুপগুলোর হামলায় নাইজারের ১৭৪ জন সৈন্য মারা যাওয়ার পরে কর্তৃপক্ষ দুর্গম টিল্লাবেরি এলাকায় নিরাপত্তা জোরদার করে, দোকানপাট বন্ধ এবং মোটরবাইক চলাচল নিষিদ্ধ করে। ওই অঞ্চলে দুই বছর ধরে রাষ্ট্রীয় জরুরি অবস্থা চলছে।
Posted ১১:৩৪ পিএম | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya