শিরোনাম

নবীনগরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২১ জুলাই ২০১৮   সর্বশেষ আপডেট : 7:32 pm

নবীনগরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় হুক্কা দিয়ে ধুমপান করতে না দেয়ায় তাজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাজুল জেলার বাঞ্ছরামপুর উপজেলার লালু মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত হাসান মিয়াকে আটক করেছে পুলিশ।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে তাজুল হুক্কা দিয়ে ধুমপান করার সময় হাসান ধুমপান করতে চাইলে তাকে না দেয়ায় তিনি ক্ষিপ্ত হন। এ সময় তাজুলকে ধারালো দা দিয়ে ঘারে কোপ দেন। এতে ঘটনাস্থলেই তাজুল মারা যান।

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে হাসানকে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:৩২ পিএম | শনিবার, ২১ জুলাই ২০১৮

The Daily Sarod |