স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 12:25 am
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে যাত্রীবাহি দুটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানাতে পারেনি পুলিশ। নিহত ব্যক্তির বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে জানা গেছে।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, সকালে নন্দনপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে দুটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন হতাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
Posted ৫:২৭ পিএম | বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya