ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বুধবার, ২৯ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 12:39 am
রাজধানী ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক সময়ের আলো’র নগর সম্পাদক ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন আর নেই। মঙ্গলবার রাত ৯টা ৪১ মিনিটে উত্তরা রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
তিনি কয়েকদিন যাবত দাঁতের ব্যাথায় ভুগছিলেন। মঙ্গলবার বিকেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় উত্তরার রিজেন্ট হাসপাতালে। সেখানে আইসিইউতে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। রাতে তার অবস্থার অবনতি হয়।
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. শাহেদ বাংলা সাংবাদিক বলেন, সন্ধ্যায় ইফতারের পর পর হুমায়ুন কবির খোকনকেহাসপাতালে আনা হয়। তার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। হাসপাতালে আনার পর আমাদের আসলে কিছু করার ছিল না। অবস্থা খুবই খারাপ ছিল। রাত পৌনে ১০টা পর্যন্ত তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
মৃত্যুর কিছু সময় আগে, করোনা পরীক্ষার জন্য সাংবাদিক খোকনের নাকের সোয়াপ সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।
বৃহত্তর কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবীর খোকন আগে দেশের স্বনামধন্য বিভিন্ন পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ছিলেন।
হুমায়ুন কবির খোকনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিকদের সংগঠন তার মৃত্যুতে শোক জানায়।
হুমায়ুন কবির খোকনের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর। এর আগে তিনি দৈনিক আমাদের সময় ও আমাদের অর্থনীতি পত্রিকার প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Posted ১২:৩৯ এএম | বুধবার, ২৯ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya