শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

দেশে ৬টি দেশ থেকে আসলে থাকতেই হবে কোয়ারেন্টাইনে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ০৮ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 9:45 pm

দেশে ৬টি দেশ থেকে আসলে থাকতেই হবে কোয়ারেন্টাইনে

বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধে ছয়টি দেশ থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকতেই হবে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহারিয়ার সাজ্জাদ রোববার বলেছেন, চীন, ইতালি, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইরান ও থাইল্যান্ড- এ ছয়টি দেশ থেকে আসা যাত্রীদের শরীরে জ্বর না থাকলেও তাদের বাধ্যতামূলকভাবে নিজ বাড়িতে বা তারা যেখানে থাকবেন, এখানে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

তিনি বলেন, স্বাস্থ্য পরীক্ষার সময় বিমানবন্দরে যদি যাত্রীর শরীরে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট বা এর বেশি তাপমাত্রা থাকে, তাহলে তাকে সরাসরি কুয়েত মৈত্রী হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হবে।

মোহাম্মদ শাহারিয়ার জানান, বিমানবন্দরে বিভিন্ন সংস্থার হয়ে যারা দায়িত্ব পালন করছেন, তাদের হ্যান্ড গ্লাভস ও মাস্ক পরা বাধ্যতামূলক।

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। তাদের কাছে থেকে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।

Facebook Comments Box

Posted ৯:৪৫ পিএম | রবিবার, ০৮ মার্চ ২০২০

The Daily Sarod |