শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু ১০জনের, আক্রান্ত হয়েছেন ১৭৫৭ জন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ০৪ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 9:59 pm

দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু ১০জনের, আক্রান্ত হয়েছেন ১৭৫৭ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। একই সময়ে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৭৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ৭৫৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকা শহরে ৮৯২ জন এবং দেশের অন্যান্য স্থানে ৮৬৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট এক হাজার ৯৩১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৯৬৬ জন এবং দেশের বিভিন্ন হাসপাতালে থেকে ৯৬৫ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন ঢাকা সিটিতে এবং অন্য জেলায় দুইজন মারা যান।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৯৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটির ২৩৪ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ৫৯ জন মারা যান।

চলতি বছরের ৪ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৪৭৩ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৩৩ হাজার ৪৫৪ জন ও সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ২৮ হাজার ১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ৫২ হাজার ১৫৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ২৮ হাজার ৬৫২ জন এবং সারাদেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল ২৩ হাজার ৫০২ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারাদেশে মোট নয় হাজার ২৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকা সিটিতে চার হাজার ৫৬৮ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) চার হাজার ৪৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

Facebook Comments Box

Posted ৯:৫৯ পিএম | শুক্রবার, ০৪ অগাস্ট ২০২৩

The Daily Sarod |