শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

দেশে ১০কোটি ছাড়িয়েছে ইন্টারনেট গ্রাহক

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ১৬ মে ২০২০   সর্বশেষ আপডেট : 3:00 pm

দেশে ১০কোটি ছাড়িয়েছে ইন্টারনেট গ্রাহক

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জানিয়েছে, বাংলাদেশে ইন্টারনেটের গ্রাহক সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। এছাড়া দেশের চারটি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যাও দেশের মোট জনসংখ্যার কাছাকাছি গিয়ে সাড়ে ১৬ কোটি ছাড়িয়েছে।

বিটিআরসির ওয়েবসাইটে বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের মার্চ পর্যন্ত দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ১০ কোটি ৩২ লাখ ৫৩ হাজারে উন্নীত হয়েছে।

সংস্থাটির চেয়ারম্যান জহুরুল হক সাংবাদিকদের বলেন,“এটি টেলিযোগাযোগ খাতের একটি সাফল্য। ইন্টারনেট সেবার মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্রাহকও বাড়ছে। ইন্টারনেট ছাড়া এখন উপায় নেই।”

ইন্টারনেট গ্রাহকের মধ্যে মোবাইল ফোন নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছেন ৯ কোটি ৫১ লাখ ৬৮ হাজার গ্রাহক।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্কের (পিএসটিএন) ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছাড়িয়েছে ৮০ লাখ ৮৪ হাজার, যা ফেব্রুয়ারির শেষ নাগাদ ছিল ৫৭ লাখ ৪৩ হাজার। এক মাসে এ খাতে গ্রাহক বেড়েছে ২২ লাখের বেশি।

বিটিআরসির হিসাবে, মার্চ মাস নাগাদ চারটি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১৬ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার।

সাত কোটি ৫৩ লাখ ৩৩ হাজার গ্রাহক নিয়ে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। তাদের পরে রয়েছে রবি, চার কোটি ৯৭ লাখ ১৮ হাজার গ্রাহক নিয়ে।

বাংলালিংকের গ্রাহক তিন কোটি ৫৩ লাখ ৭৩ হাজার এবং রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের গ্রাহক সংখ্যা ৪৯ লাখ ১৩ হাজার।

Facebook Comments Box

Posted ৩:০০ পিএম | শনিবার, ১৬ মে ২০২০

The Daily Sarod |