শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

দেশে ফিরেছেন ২৮৮জন ওমান প্রবাসী

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 10:26 pm

দেশে ফিরেছেন ২৮৮জন ওমান প্রবাসী

করোনা ভাইরাস সংক্রমণে প্রভাবের মধ্যেই দেশে ফিরলেন ২৮৮জন ওমান প্রবাসী শ্রমিক।

শুক্রবার সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তারা।

সিভিল এভিয়েশনের কর্মকর্তারা জানান, ওমান সরকার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত পাঠিয়েছে। এদের কাজের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ওমান সরকার তাদের ফেরত পাঠিয়ে দিয়েছে।
শংৎস

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান জানান, আমরা তাদের স্ক্রিনিং করেছি। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ।

বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্র্রের কর্মকর্তা বলেন, যাদের সঙ্গে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট আছে তাদের বাসায় পাঠানো হবে। আর যাদের নেই তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

Facebook Comments Box

Posted ১০:২৬ পিএম | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০

The Daily Sarod |