ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
রবিবার, ২৬ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 10:05 pm
করোনা ভাইরাস মহামারী পরিস্থিতির মধ্যেই বাহরাইন থেকে ১৩৮ জন বাংলাদেশে ফিরেছেন। এসব প্রবাসী বাংলাদেশিরা দেশটিতে আটকা পড়েছিলেন।
একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার বিকাল ৫টা ৪০ মিনিটে পৌঁছান তারা।
রোববার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল-আহসান।
এসময় তিনি বলেন, দেশে ১৩৮ বাংলাদেশিদের করোনা আছে কিনা- তাদের সার্টিফিকেট নেই। তাই তাদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে।
Posted ১০:০৫ পিএম | রবিবার, ২৬ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya