স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট : 10:53 pm
ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর বিজয়নগর আসনের আওয়ামীলীগ ও মহাজোট মনোনিত প্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, দেশে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। দেশ আজ সকল সেক্টরে উন্নয়ন হয়েছে। বাংলাদেশের জনগন উন্নয়ন বিশ্বাসী তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগন উন্নয়নকেই বেছে নিবে।
তিনি শনিবার বিকালে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মোকতাদির চৌধুরী আরো বলেন, দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, চিকিৎসা সেবা আজ মানুষের দোর গোড়ায় পৌছেছে, শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে, মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে। সর্বোপরি, দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে । দেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। আর এ উন্নয়নের ধারা কে অব্যাহত রেখে বাংলাদেশকে স্বপ্নের ডিজিটাল বাংলাদেশে রুপান্তরের লক্ষে গনতন্ত্রের মানষকণ্যা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই। তিনি দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার সরকার কে পুনরায় ক্ষমতায় আনার আহবান জানান।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির খান দুলাল সভাপতিত্ব করেন।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সহ সভাপতি তাজ মো ইয়াছিন, মুজিবুর রহমান বাবুল, হাজী হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহাবুবুল আলম খোকন, শাহ আলম সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ কয়েক হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।
এর আগে আওয়ামীলীগ ও মহাজোট মনোনিত প্রার্থী মোকতাদির চৌধুরী মজলিশপুর ইউনিয়নে জনসভায় অংশ নেন।
Posted ১০:৫৩ পিএম | শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮
The Daily Sarod | Pijush Kanti Acharya