স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২২ মার্চ ২০২৩
সর্বশেষ আপডেট : 8:55 pm
বুধবার (২২ মার্চ) দেশের আকাশে পবিত্র মাহে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই বৃহস্পতিবার (২৩ মার্চ) শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। ফলে পবিত্র মাহে রমজান শুক্রবার থেকে শুরু হবে ।
আজ বুধবার (২২ মার্চ) বাদ মাগরিব রাজধানীতে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে এই সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কমিটির সিদ্ধান্ত জানান ফরিদুল হক খান।
ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানিয়েছে, বুধবার যেহেতু চাঁদ দেখা যায়নি, বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। রমজান মাস গণনা শুরু হবে শুক্রবার থেকে। সেক্ষেত্রে বৃহস্পতিবার রাতে হবে প্রথম তারাবি, শেষ রাতে সেহেরি খাওয়া হবে।
Posted ৮:৫৫ পিএম | বুধবার, ২২ মার্চ ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya