শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

দেশে করোনা আক্রান্ত সংখ্যা বেড়ে ১৭জন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 2:05 pm

দেশে করোনা আক্রান্ত সংখ্যা বেড়ে ১৭জন

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে তিনজন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশে ১৭ জন কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার পর্যন্ত এই সংখ্যা ছিল ১৪ জনে।

বৃহস্পতিবার দুপুরের স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ করোনাভাইরাস নিয়ে সবশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, কভিড-১৯ ভাইরাতে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় এবং এ পর্যন্ত একজন ব্যক্তি মারা গেছেন।

তিনি বলেন, নতুন করে যে তিন জন আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে একজন তরুণী, যার বয়স ২২ বছর। ৬৫ বছর বয়সী একজন পুরুষ ও ৩২ বছর বয়সী এক যুবক রয়েছেন। তারা ইতালিফেরত ব্যক্তির সংস্পর্ষে এসে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নতুন আক্রান্ত তিনজনই স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। আর তারা একই পরিবারের সদস্য বলে জানান ডা. আজাদ।

এ ঘটনাকে খুবই উদ্বেগের আখ্যায়িত করে এই অধ্যাপক বলেন, আক্রান্ত নারীর মধ্যে এখনও কোনো লক্ষণ নেই। মৃদু লক্ষণ দেখেই তাকে পরীক্ষা করা হয়েছে। এখন তিনি কোয়ারেন্টাইনে আছেন।

আক্রান্ত দুই পুরুষের শরীরে জ্বর আছে জানিয়ে তিনি বলেন, তারা এখন হাসপাতালে।

Facebook Comments Box

Posted ২:০৫ পিএম | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০

The Daily Sarod |